রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১১ অক্টোবর ২০২৬

Google News
ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে আটকের এক দিন পর মুক্তি পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এই দেশ আগে কখনো দেখেনি।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশ তাকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে রোববার (১১ অক্টোবর) সকালে মুক্তি পান তিনি।

মুক্তির পর এক্সে এক পোস্টে দিপকে বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। স্থানীয় সময় বেলা দুইটায় দলটির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গতকাল যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি আসছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ভেতর থেকেই তিনজনকে আটক করা হয়।

রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে শর্ত সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে জানা গেছে।

অভিজিৎ দিপকে আটকের পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে বলেছেন, আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তারা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের