আগামী এক বছর শান্তিভঙ্গ করা যাবে না এমন শর্তে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। অন্যদিকে, গত শনিবার রাতে মুক্তি পান ইউটিউবার ধ্রুব রাঠিও।
রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সিজেপির তিন নেতাকে হাজির করা হয়। সেখান থেকেই তাদের মুক্তি দেওয়া হয়।
সংগঠনটির লিগ্যাল টিমের প্রধান রত্না সিং জানিয়েছেন, এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার শর্তে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়ার পর আশুতোষ রাঙ্কা জানান, রোববার দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

