রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৪, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৪৬, ১১ অক্টোবর ২০২৬

Google News
অভিযোগ জমা পড়ার আগেই বেইজিংয়ে বাসিন্দাদের সমস্যা মেটাচ্ছেন কমিউনিটি কর্মীরা

স্থানীয় বাসিন্দাদের নানা নাগরিক সমস্যা অসন্তোষে রূপ নেওয়ার আগেই তা সমাধানের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে চীনের বেইজিং শহরের কমিউনিটি কর্মীরা। নাগরিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে বেইজিংয়ের ‘১২৩৪৫ পাবলিক সার্ভিস হটলাইন’কে ব্যবহার করে কার্যকর ও আগাম পদক্ষেপ নিচ্ছেন তারা।

কমিউনিটি কর্মীরা প্রতিদিন সরাসরি এলাকা পরিদর্শন করেন, বয়োবৃদ্ধ ও নতুন বাসিন্দাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং যেকোনো সমস্যার খবর পাওয়া মাত্রই সরেজমিনে গিয়ে সমাধান করছেন।

কমিউনিটি কর্মী ইয়ে ইং জানান, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট এর গ্রুপ এবং ব্যক্তিগত বার্তার মাধ্যমে তারা বাসিন্দাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। অন্যদিকে, কোনো গাছের ডাল ঝুঁকে পড়া থেকে শুরু করে ছোটখাটো সব সমস্যা গ্রিড কর্মীরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়ে দেন।

বিশেষ করে একা থাকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন বয়োবৃদ্ধদের প্রতি সার্বক্ষণিক নজর রাখছেন এসব কর্মীরা।

পরিকল্পিত ও নিবিড় এই গ্রিড-ভিত্তিক ব্যবস্থাপনার ফলে এলাকায় এখন হটলাইনে আসা অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং একই সমস্যা নিয়ে দ্বিতীয়বার অভিযোগ আসার ঘটনা বললেই চলে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের