রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১১ অক্টোবর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে গুলিতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে ইরি শহরের একটি রাস্তায় এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে এবং একটি বাড়িতে প্রবেশ করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে রাস্তায় দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর ওই বন্দুকধারী বাড়ির ভেতরে অবস্থান নেন। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং তাঁকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।

পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহের পাশাপাশি সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও উদ্ধার করে। তাঁর শরীরেও গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

শনিবার মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবার মৃত্যু হয়েছিল। পুলিশের সঙ্গে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বা পদক্ষেপ নিতে বিলম্বের কারণে এসব মৃত্যু ঘটেনি।

ইরি পুলিশের প্রধান রিক লোরা বলেন, ‘এখানে যে প্রাণহানি ঘটেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে পুলিশ হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা এ-সংক্রান্ত অন্য কোনো তথ্য নিয়ে অনুমাননির্ভর মন্তব্য করবে না।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইরিতে সংঘটিত এ মর্মান্তিক গণগুলির ঘটনায় তাঁর প্রশাসন পূর্ণ সহায়তা দেবে। এ ঘটনায় অঙ্গরাজ্যটির নয়জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

শাপিরো বলেন, ‘এই পরিবারটির জন্য আমার হৃদয় ব্যথিত।’ তিনি আরও জানান, তিনি ও তাঁর স্ত্রী নিহতদের স্বজন এবং ইরি সম্প্রদায়ের জন্য প্রার্থনা করছেন। এ ঘটনায় বিস্তারিত জানাতে শনিবার বিকেলে মেয়রের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের