রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠীকে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ১১ অক্টোবর ২০২৬

Google News
ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠীকে 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। রোববার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত তার বাসভবন থেকে রাঠীকে আটক করা হয়েছিল।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ দমনের সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটরসহ এদিন ৬ হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। রাঠী তাদের মধ্যে অন্যতম।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠীকে আটক করে। এরপর তাকে ক্রাইম ব্রাঞ্চের অফিসে নিয়ে যাওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের