সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ১২ অক্টোবর ২০২৬

Google News
চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বরে ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন। চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) এয়ার লজিস্টিকস বিভাগ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই রুটগুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে অতিরিক্ত ৪২টি রাউন্ড-ট্রিপ বা দ্বিমুখী কার্গো ফ্লাইট পরিচালিত হবে।

সিএফএলপির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চালু হওয়া ১৫টি রুটের মধ্যে এশিয়ায় ৯টি রুট, ইউরোপে ৪টি রুট এবং উত্তর আমেরিকায় ২টি রুট।

এই রুটগুলোতে মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, তাজা খাবার ও কৃষিপণ্য, ইলেকট্রোমেকানিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, উচ্চমানের শিল্পজাত বা প্রস্তুতকৃত পণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য ভোক্তা সামগ্রী পরিবহন করা হচ্ছে।

নয়টি বিভিন্ন বিমান সংস্থা এসব কার্গো ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে আটটিই চীনের নিজস্ব বিমান পরিহন সংস্থা (ক্যারিয়ার)।

চীন এ বছর আন্তর্জাতিক আকাশপথে পণ্য পরিবহনে ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছে। সিএফএলপ’র এয়ার লজিস্টিকস বিভাগের তথ্যমতে, এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চীন সর্বমোট ১৩০টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে। এর ফলে দেশটিতে প্রতি সপ্তাহে অতিরিক্ত ৩৩৪টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থানকে করেচে আরও সুদৃঢ়।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের