শনিবার লং মার্চ-১২ রকেটের মাধ্যমে নতুন একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ৩টা ২৭ মিনিটে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়।
পরে এটি সফলভাবে স্যাটেলাইটগুলোকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো চীনের নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট নেটওয়ার্কের ২৭তম গ্রুপের অংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

