রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইউপি নির্বাচনের সূচি নির্ধারণে কমিশন সভা আগামীকাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৪, ১১ অক্টোবর ২০২৬

Google News
ইউপি নির্বাচনের সূচি নির্ধারণে কমিশন সভা আগামীকাল

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাগণের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ। পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে।

তিনি বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো— নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।’

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফসিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।’—বাসস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের