মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ৭ জানুয়ারি ২০২৫

Google News
শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল, বুধবার থেকে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে করে, কয়েক দিনের বিরতির পর আবারও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের আগমন হতে পারে। ইতোমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে শীত আরও বাড়তে পারে এবং শৈত্যপ্রবাহের অবস্থাও চলতে থাকবে।

গত কয়েক দিনে ঢাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও শীতের অনুভূতি অনেকটা কমেছিল। তবে, আগামী পাঁচ-ছয় দিন আবার তাপমাত্রা কমতে পারে। এ সময় দেশের বেশির ভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। কুয়াশার কারণে দিনের বেলা সূর্য্যের দেখা পাওয়া কঠিন হতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এই শৈত্যপ্রবাহটি চলতি মৌসুমের অন্যতম দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, শীতের হিমেল বাতাসের প্রবাহ শক্তিশালী হয়ে উঠেছে এবং কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে, যার ফলে শীতের তীব্রতা আগামী কয়েকদিনে আরও বাড়বে। এই শীত ১৪ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে।

এবার শৈত্যপ্রবাহের প্রভাব বাংলাদেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি পড়বে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শৈত্যপ্রবাহটি বিশেষত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং সিলেট বিভাগে তীব্র হতে পারে। এছাড়া, উত্তরাঞ্চল ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং এর আশেপাশের অঞ্চলে শীতের তীব্রতা থাকবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536