রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

দেশের কয়েকটি স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে এ কথা জানানো হয়েছে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536