বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মদিনায় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৫, ১৪ মার্চ ২০২৩

Google News
মদিনায় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের দুই প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, চট্টগ্রাম বাশখালী উপজেলার ৬নং কথারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাউল বেপারীর বাড়ির মৃত হাশমত আলীর ছেলে মোস্তফা (৬৪), অন্যজনের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খীল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেনের ২য় পুত্র মোহাম্মদ ফোরকান (৫৫)।  

গুরুতর আহত হয়েছেন কক্সবাজার জেলার ঈদগাহর সারোয়ার আলম।

সারোয়ার আলম বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।  

নিহত মোস্তফার ভাগীনা মোহাম্মদ এনাম জানান, গতকাল সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে মদিনা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় পৌঁছানোর পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটি উলটে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।  

বর্তমানে দু'জনের মরদেহ মদিনার মিকাদ হসপিটালে হিমঘরে রাখা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536