শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০২ অক্টোবর ২০২৬,

১৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কর্মী পাঠাতে মালয়েশিয়ায় বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে বিমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৫, ৩১ মে ২০২৪

আপডেট: ১৯:৪৮, ৩১ মে ২০২৪

Google News
কর্মী পাঠাতে মালয়েশিয়ায় বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে বিমান

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর শেষ দিন আজ শুক্রবার (৩১ মে)। তবে ভিসা ও অনুমোদন পেলেও উড়োজাহাজের টিকিট না পাওয়ায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ৩১ হাজার ৭০১ জন শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে মালায়েশিয়ায় বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়বে।

বিমানের ব্যবস্থাপক জনসংযোগ মো. আল মাসুদ খান সংবাদ মাধ্যমকে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আজ (৩১ মে) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তালিকা অনুযায়ী নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন প্রবাসীরা। বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।  

সরকারিভাবে যারা মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এ বছরের ৩১ মের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সবাইকে জানায়। তবে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসীকর্মী এ কথা জানতেন না। মে মাসের ২০ তারিখের পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়ে। এতে ফ্লাইটের সংকট দেখা যায়। এ অবস্থায় অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536