শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দুবাইতে গাড়ী বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৫, ৮ জুলাই ২০২৪

Google News
দুবাইতে গাড়ী বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন। তারা দুবাইয়ের আজমান প্রদেশে একই জায়গায় কাজ করতেন। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন। ওইদিন সকালে এই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিলেন। গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তারা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। 

জানা যায়, তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে সাতটায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। 

এঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা সকলেই যেন বাকরুদ্ধ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536