সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলিফ আহমেদ চন্দন (২৪) নামের কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেশটির দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

নিহত আলিফ আহমেদ চন্দন পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরুরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে মিনিস্টার বলদিয়া কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আলিফ।

সেখানে কাজ করে পরিবারের ভরণপোষণে সহযোগিতা করছিলেন তিনি। প্রায় এক বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন। পরে ছুটি শেষে আবার সৌদি আরবে ফিরে যান।

বৃহস্পতিবার কোম্পানি থেকে ছুটি নিয়ে মাইক্রোবাসে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আলিফ।

পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আলিফের বাবা আব্দুল হাই বলেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে—এমন আশা ছিল। শুক্রবার বিকেলে মোবাইল ফোনে তার মৃত্যুর খবর পাই।

আমার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের