সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিলেন ট্রাম্প

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ড্যান ড্রিসকল পদত্যাগ করেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের বর্তমান সহকারী সচিব অ্যাডাম টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি তাকে একজন দেশপ্রেমিক ও সবার কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

২০২৫ সালের আগস্টে মার্কিন সিনেটের অনুমোদনের পর অ্যাডাম টেল সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, সদ্য পদত্যাগ করা ড্যান ড্রিসকলের বিদায়ের পেছনে পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার মতপার্থক্য ছিল।

ড্রিসকল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাবেক আইন স্কুলের সহপাঠী। প্রশাসনের অভ্যন্তরে ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ড্রিসকলের পদত্যাগ ও অ্যাডাম টেলের নিয়োগ ট্রাম্প প্রশাসনের সময়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের