প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে ‘নতুন কোনও তথ্য নেই’

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে ‘নতুন কোনও তথ্য নেই’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারতের কাছে ‘নতুন কোনও তথ্য নেই’

ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলেই এই সফর অনুষ্ঠিত হবে। এবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের ভারত সফর নিয়ে তাদের কাছে নতুন কোনও তথ্য নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে এই মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনও নতুন তথ্য নেই।’

এদিকে ভারতে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের বিষয়টি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘কোনও মন্তব্য নেই।’

প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। প্রথমে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পরে বর্তমান বিএনপি সরকার ভারতকে স্পষ্ট ভাষায় বলেছে, শেখ হাসিনাকে যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে রাজনীতি করতে দেয়া না হয়।

তবে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। এর আগেই এমন কোনও আয়োজনে তার অংশগ্রহণ ঠেকাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছিল। তবে ভারত সরকার যথাযথ ব্যবস্থা না নেয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের