রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বই মেলায় জবি শিক্ষকের নতুন দুই বই

জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

Google News
বই মেলায় জবি শিক্ষকের নতুন দুই বই

অমর একুশে বই মেলায় এসেছে ইতিহাসভিত্তিক দুটি নতুন বই ‘পশ্চিম পাকিস্তানে বন্ধবন্ধুর বন্দি জীবন’ ও ‘মুখোমুখি মহিউদ্দিন’। বই দুটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। বই দুটির লেখক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দীন। তিনি গণমাধ্যমের সাথেও যুক্ত রয়েছেন। অনেকের কাছে লেখক রাহাত মিনহাজ নামে পরিচিত। বই দুটির প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য অঙ্কন শিল্পী মাসুক হেলাল।  

পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর বন্দি জীবন বইটি সম্পর্কে জানতে চাইলে লেখক জানান, ‘পশ্চিম পাকিস্তানে বন্ধবন্ধুর বন্দি জীবন’ একটি ইতিহাসভিত্তিক বই। এই ইতিহাস ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর কারা জীবনের ইতিহাস। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পর পশ্চিম পাকিস্তানে নেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। যেখানে কঠোর গোপনীয়তায় তাঁর বিচার প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধের নয় মাস বন্দি বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে সে সময় বিশ্ব গণমাধ্যমে তাঁকে নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সব খবর ও কিছু অতি গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে বঙ্গবন্ধুর পশ্চিম পাকিস্তানের কারা জীবন সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। এছাড়া ঐতিহাসিক কিছু তথ্যের ভিত্তিতে তুল ধরা হয়েছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলোর কথা। আছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলো নিয়ে ড. কামাল হোসেনের দুর্লভ একটি সাক্ষাৎকার। এছাড়া বইটিতে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর কারা জীবন নিয়ে বিশ্ব গণমাধ্যমের সংবাদগুলোও সংযুক্ত করা হয়েছে। 

আর মুখোমুখি মহিউদ্দিনের আধেয় সম্পর্কে জানতে চাইলে লেখক জানান, ‘মুখোমুখি মহিউদ্দিন’ সাক্ষাৎকারভিত্তিক বই। বিস্তারিত, গভীরতর সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে উঠে এসেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং ঐ বছরের ৩-৭ নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের আদ্যোপান্ত। ইতিহাসের অভিযাত্রী হিসেবে মহিউদ্দিন আহমদ অত্যন্ত সহজ-সরল ভাষায় এই সময়ের বর্ণনা তুলে ধরেছেন। যার মাধ্যমে উন্মোচিত হয়েছে ইতিহাসের অনেক রহস্য। সামনে চলে এসেছে অনেক অপরিহার্য প্রশ্ন। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে তাদের কাছে বইটি হতে পারে বিশেষ এক সূত্র। একজন পাঠক খুঁজে পেতে পারেন অমীমাংসিত কোনো রাজনৈতিক সমীকরণের সমাধান। বইটিতে স্থান পাওয়া আলোচনাভিত্তিক তিনটি পরিশিষ্ট পাঠকে তিনটি ইতিহাসভিত্তিক বই সম্পর্কে আগ্রহী করে তুলতে পারে। এছাড়া ১৯৭১ সালে নিয়ে সম্পাদিত ছোট্ট একটি অনুচ্ছেদ কোনো পাঠক বা গবেষকের কাজে লাগতে পারে।  

বই দুটির প্রত্যেকটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫-৩০ শতাংশ ছাড়ে বই দুটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীর ৬৭-৬৯-৬৯ নম্বর স্টলে । 
 
এই বই দুটি লেখকের নবম ও দশম বই। এর আগে তিনি লিখেছেন , ‘সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর’, ‘১৯৭১:  তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য’, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: কী চেয়েছিল ভুট্টোর পাকিস্তান’, ‘নভেম্বর ক্যু’৭৫: অন্ধকার সময়ের সংবাদচিত্র’, ‘রনো ও অন্যান্যের একাত্তর’, ‘সাংবাদিকতা: প্রতিবেদন লেখার প্রথম পাঠ’, ‘মাধ্যম সাক্ষরতা, সাংবাদিকতার প্রথম পাঠ’  এবং ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: সংবাদপত্রের আধেয় বিশ্লেষণ’ শিরোনামের বইগুলো। শিক্ষকতার পাশাপাশি মিনহাজ উদ্দীন মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা ও গবেষণায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা ও লেখালেখির অঙ্গনে তিনি রাহাত মিনহাজ নামে পরিচিত। তাঁর প্রথম দিককার কয়েকটি বই এই নামে প্রকাশিত হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536