শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ১৮ মে ২০২৪

Google News
এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস

ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে কর্পোরেট চুক্তি সই করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আপেল মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম হোসেন খান, পরিচালক জহুরুল ইসলাম চেধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। 

চুক্তির ফলে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাস্যুরেন্স নির্দেশিকার আলোকে এক্সিম ব্যাংক গ্রাহকদের কাছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইস্যু করা বিমা পলিসি বিক্রয় করতে পারবে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536