রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:২৬, ২১ এপ্রিল ২০২২

Google News
বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে: অর্থমন্ত্রী

ফাইল ছবি

বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার (২০ এপ্রিল) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সবসময় আমদানি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়। আমদানি তো নিয়ন্ত্রণ করতেই হবে, এটি উন্মুক্ত নয়।

তিনি বলেন, শিল্পে কাজে লাগে এমন পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণ করে না সরকার। এগুলো নিয়ন্ত্রণ করে পাবলিক ও প্রাইভেট খাত।

মন্ত্রী আরো বলেন, সরকারি বা বেসরকারি খাতে বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে। অভ্যন্তরীণ দুর্বলতার জন্য বিলাসবহুল সামগ্রী নিয়ন্ত্রণ করা হবে। যখন অতিরিক্ত দুর্বলতা থাকবে না বা আন্তর্জাতিক বাজারে কোনো বিপজ্জনক কারণ থাকবে না, পরিস্থিতি স্বাভাবিক থাকবে তখন এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে। 

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536