শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন আরজে নিরব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০০, ১০ অক্টোবর ২০২১

Google News
রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন আরজে নিরব

আরজে নিরব (ফাইল ছবি)

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আরজে নিরবকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

জানা গেছে, কোম্পানিটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার পদে থাকা আরজে নিরবের কাজই ছিল সাধারণ মানুষদের আকৃষ্ট করা। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তিনি কিউকম নিয়ে নানান প্রচারণা চালান।

ফেসবুকে দেয়া তার বিভিন্ন স্ট্যাটাসের বিষয়েও তিনি জানিয়েছেন, কোম্পানির ক্রান্তিলগ্নে গ্রাহকদের বিশ্বস্ততা ধরে রাখতে এটি ছিল তার অন্যতম কৌশল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আরজে নিরবের প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা কিউকমের প্রতি ঝুঁকেছিলেন।

এছাড়াও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রাহকের অর্থ হাতানোর অভিনব নানা কৌশল রপ্ত করান তিনি।

রিমান্ডে তার দেওয়া এসব তথ্যসহ আরও নানা চাঞ্চল্যকর তথ্য যাচাই-বাছাই করে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536