সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ২০ মে ২০২৬

Google News
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিম পাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের