রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পদ্মা সেতু দেখানোর কথা বলে স্কুলছাত্রীর সর্বনাশ 

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ২৫ জুন ২০২২

আপডেট: ২৩:২০, ২৫ জুন ২০২২

Google News
পদ্মা সেতু দেখানোর কথা বলে স্কুলছাত্রীর সর্বনাশ 

প্রতীকী ছবি

পদ্মা সেতু দেখানোর কথা বলে ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আলামিন শুক্রবার দুপুর ওই স্কুল ছাত্রীকে একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করে। সে উপজেলার চরচৌহাট এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী ও পারিবারিক সূত্র জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আলামিনের। এ সুবাদে আলামিন প্রেমিকাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে শুক্রবার সকালে একটি রিসোর্টে নিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। দুপুর পর্যন্ত ওই রিসোর্টে অবস্থান করে তারা। বিষয়টি কাউকে না বলতে ওই প্রেমিকাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয় বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী।

ওই স্কুলছাত্রী দাবি স্কুলে আসা-যাওয়ার পথিমধ্যে আলামিনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে সে আমাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে শুক্রবার সকালে রওনা হয়। এর পর দুপুরের দিকে শহর অঞ্চলের একটি রিসোর্টে নিয়ে যায়। সেই শহর ও রিসোর্ট চিনি না।

সেখানে একটি রুমের ভেতরে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনা কাউকে না বলার জন্য আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় আলামিন। আমি বিকালে বাড়ি ফিরেই আমর দাদাসহ পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করি। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আলামিন আমার মেয়েটির সর্বনাশ করেছে। আমরা তার কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শান্তি চাই।

তিনি আরও বলেন, চৌহাট ইউপির সাবেক মেম্বার মো. জাকির হোসেন আমাকে থানায় যেতে না দিয়ে শুক্রবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিষয়টি নিষ্পত্তির জন্য দফায় দফায় সমঝোতা বৈঠক করে। আমি প্রহসনের কোনো বিচার-সালিশ মানি না। আমি আইনের আশ্রয় নিতে চাই।

এ ব্যাপারে সাবেক ইউপি মেম্বার মো. জাকির হোসেন বলেন,  বিষয়  জানাজানি হয়েছে। তবে কতটা সত্য তা যাচাই করছেন গ্রামবাসী।

এব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও প্রেমিক আলামিনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি আতিকুর রহমান।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536