বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

টেকনাফ মেরিন ড্রাইভে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২১

Google News
টেকনাফ মেরিন ড্রাইভে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ৪৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর)  সকাল ৮টার দিকে মেরিনড্রাইভ কালভার্টের নিচে লাশটি উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাড়ি।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, “সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। এটি অপরিচিত লাশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়।”

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, “সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত লাশটির কোথাও ক্ষতচিহ্ন নাই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।”

তিনি আরো বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।”

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536