বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শান্ত: বিভাগীয় কমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৪

Google News
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শান্ত: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিরাপত্তাবাহিনীসহ দেশটির বিভিন্ন সংস্থার ৩৩০ জন সদস্যকেও সহসা ফিরিয়ে দিতে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সামনে এ কথা বলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। 

সীমান্তের এপারে মানুষের আতঙ্ক কমেছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের ওপারে গোলাগুলি চলছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবুও এপারের মানুষকে কীভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে যেখানে মিয়ানমারের লোকজনকে রাখা হয়েছে সেটি এসএসসি পরীক্ষার কেন্দ্র এ কথা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ঘুমধুমের দুইটি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536