রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিক নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ১৮ মে ২০২৪

Google News
ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিক নিহত

সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এ লাকায় এঘটনা ঘটেছে।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়।  তারা ধান নিয়ে  ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম  নিহত হয়।

বাংলাদেশি হত্যার ঘটনায় প্রথমবার মুখ খুললেন নিউইয়র্ক মেয়রবাংলাদেশি হত্যার ঘটনায় প্রথমবার মুখ খুললেন নিউইয়র্ক মেয়র তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536