রাজধানী থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাজধানী থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ১৬ আগস্ট ২০২৬

Google News
রাজধানী থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

পুলিশ জানায়, বিকেলে খবর পেয়ে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে ওই অভিযান শুরু হয়। অভিযানে জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। ওই সময় তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়াও অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরবর্তীতে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের