শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হেলেনা জাহাঙ্গীরের মামলার তদন্ত ডিবিতে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৯, ২ আগস্ট ২০২১

আপডেট: ০৪:৩৮, ২ আগস্ট ২০২১

Google News
হেলেনা জাহাঙ্গীরের মামলার তদন্ত ডিবিতে

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে থাকা হেলেনা জাহাঙ্গীরকে ডিবির কাছে সোপর্দ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তদন্ত করবে ডিবি। তিন দিনের রিমান্ডের আজ দ্বিতীয় দিন।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব।

এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এরপর তার মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে ক্যাঙ্গারুর চামড়া এবং স্যাটেলাইট টিভির বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।

রেডিওটুডে নিউজ/এইচবি/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536