বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজবাড়ীতে এলইডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

এম.দেলোয়ার হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :

প্রকাশিত: ২১:২০, ৩০ ডিসেম্বর ২০২৩

Google News
রাজবাড়ীতে এলইডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

রাজবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদফতরের অডিটোরিয়ামে সার্টিফিকেট বিতরণ করেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম।

সার্টিফিকেট বিতরণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং-এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা চাকরি মেলায় অংশ নেয়া ৯ টি প্রতিষ্ঠানে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।  পরে দুপুরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবীর চাকরি মেলায় অংশ নেয়া ৯ টি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সাউথটেক আই সফট্ কমিউনিকেশনস্।

 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536