বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৯, ৮ অক্টোবর ২০২৫

Google News
পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসিসহ (তদন্ত) অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) দুপুরে ছাড়পত্র নেন।

জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে কটিয়াদী মডেল থানার কম্পাউন্ডের ভেতরে নিজেদের আয়োজনে একটি পিকনিকের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন পুলিশ সদস্য বমি, পেট ব্যথা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের মধ্যে রয়েছেন— ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়ারলেস অপারেটর কনস্টেবল মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। এছাড়া আক্রান্তদের মধ্যে বাবুর্চির স্ত্রী ও আরও একজনের নাম জানা যায়নি।

ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খাঁন বর্তমানে বাসায় চিকিৎসাধীন। অসুস্থতার কারণ বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

এসআই মো. বাছেদ মিয়া বলেন, ‘শুক্রবার রাতে আমাদের আয়োজনে এক অনুষ্ঠানে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ওসি স্যারসহ কয়েকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ঈশা খাঁন বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ছয়জন পুলিশ সদস্য শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভর্তি হন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তারা সবাই ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536