বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ এপ্রিল ২০২৬

Google News
মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

নারায়ণগঞ্জ শহরের মেলায় ঘুরতে গিয়ে সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা দ্রুত পানিতে নেমে খোঁজাখুঁজি করে প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমের নিথর দেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পার্ক এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536