ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৭ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯, ২ জুন ২০২৬

Google News
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪),  রাকিব (১৮) ও অজ্ঞাত চালক(২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীসহ মোট চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের