মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

টিসিবির জন্য মসুর ডাল ও সয়াবিন তেল কিনছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ১৫ নভেম্বর ২০২৩

Google News
টিসিবির জন্য মসুর ডাল ও সয়াবিন তেল কিনছে সরকার

ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৪৪ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ টাকার তেল এবং ২৬৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল এমএস রয় ট্রেডার্সের কাছ থেকে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে নির্ধারিত এই দুই প্রস্তাবের পাশাপাশি সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেবিলে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। মসুর ডাল কেনা সংক্রান্ত ওই দুটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১১ হাজার মেট্রিক টন মসুর ডাল ১১০ কোটি টাকায় কেনার প্রস্তাব অনুমতি দেয়া হয়েছে। এতে প্রতিকেজির দাম পড়বে ১০০ টাকা।

অপরদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিকেজি দাম পড়বে ১০২ টাকা ১৩ পয়সা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536