মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ: আইসিসিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৫, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৬, ১১ অক্টোবর ২০২১

Google News
বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ: আইসিসিবি

ছবিসূত্র: ইন্টারনেট

স্বাধীনতা পরবর্তী সময়ের তলাবিহীন ঝুড়ি থেকে মাত্র পাঁচ দশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সোমবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

আইসিসিবি বুলেটিনে বলা হয়, পাঁচ দশকে বাংলাদেশ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে। করোনার মহামারি শুরুর আগে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল, যা কখনো কখনো ৭ থেকে ৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করে।

বুলেটিনে আরও বলা হয়, ৪০ বছরেরও কম সময়ে দেশের পোশাক শিল্প সাম্প্রতিক দশকগুলোতে সাফল্যের অন্যতম খাত হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এ খাত থেকে বছরে ৩৫ বিলিয়ন ডলারের বেশি আয় করে। দেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানি ১১৯টি উন্নত ও উন্নয়নশীল দেশে ওষুধ রপ্তানি শুরু করেছে।

বাংলাদেশ চামড়াজাত পণ্য, সমুদ্রগামী জাহাজ, হস্তশিল্প, কৃষি পণ্য, সফটওয়্যার ইত্যাদি রপ্তানি করে। ২০২১ সালে মোট রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে এবং জাতিসংঘের ‘স্বল্পোন্নত দেশের’ তালিকা থেকে বেরিয়ে আসার পথে রয়েছে।

৩০৫ বিলিয়ন ডলারের বেশি জিডিপি নিয়ে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ। পূর্বাভাস বলছে, অদূর ভবিষ্যতে এ অর্থনীতির আকার দ্বিগুণ হতে পারে। জিডিপি বাড়ার পাশাপাশি এখন মাথাপিছু আয়ও ক্রমাগত বেড়েছে (২,২২৭ মার্কিন ডলার)। দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে সাফল্য বিশ্বসেরাদের মধ্যে অন্যতম।

বুলেটিনে বলা হয়, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে। ২০২০ সালে জিডিপিতে শিল্পের অংশ ছিল ২৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিডিপিতে এসএমইর অংশ প্রায় ২৫ শতাংশ।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536