রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঈদের টানা ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৪, ২৭ মার্চ ২০২৫

Google News
ঈদের টানা ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঈদে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না।  

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
 
উপদেষ্টা বলেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। এসময় উপদেষ্টামণ্ডলীর বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবে। সচিবরা বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না বলে জানান ড. সালেহউদ্দিন। কারণ ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

উপদেষ্টা বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536