বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩১, ১৭ নভেম্বর ২০২৫

Google News
নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার

নভেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, নভেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ।

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে যা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536