চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট তিন দিনেই দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

