মেট্রোরেলের নিচে সিসিটিভি আছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মেট্রোরেলের নিচে সিসিটিভি আছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৩ আগস্ট ২০২৬

Google News
মেট্রোরেলের নিচে সিসিটিভি আছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেল স্টেশনসহ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো লাইনের নিচে সিসিটিভি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও সড়ক পরিবহন বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) মেট্রোরেল লাইনের নিরাপত্তা নিয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। ওই ঘটনার পর মেট্রোরেল লাইনের নিরাপত্তা পরিস্থিতি তদন্তের নির্দেশনা চেয়ে তিনটি রিট করা হয়।

রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেন। কমিটি গত জুনে আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়। এতে মেট্রোরেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন ধাপে বিভিন্ন সংস্কার ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এর মধ্যে কোরবানির ঈদের সময় উত্তরা এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিও আদালতের নজরে আনেন রিটকারীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে রুল জারির আবেদন করেন তাঁরা।

রোববার ওই রুলের শুনানিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের নিচে সিসিটিভি ক্যামেরায় নজরদারি ব্যবস্থা রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

আইনজীবীরা বলেন, ঢাকায় মেট্রোরেল লাইনের নিচের প্রধান সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন। তাই পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল লাইনের নিচে সিসিটিভি নজরদারি গুরুত্বপূর্ণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের