দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

২৫ আগস্ট ২০২৬,

১০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩, ২৫ আগস্ট ২০২৬

Google News
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

অর্থাৎ, চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়েছে প্রায় ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের হিসাবকে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের