উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অর্থমন্ত্রী জানান, নতুন প্রকল্পটি একটি পাইলট প্রকল্প। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

তিনি বলেন, যারা ব্যাংকে যেতে ভয় পান বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন, তাদের ঋণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করে উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। এ ধরনের আরও কার্যকর কর্মসূচি হাতে নিতে তিনি কর্মসংস্থান ব্যাংকের প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, এটি কোনো দাতব্য কার্যক্রম নয়; বরং অর্থনীতিতে অবদান রাখার একটি উদ্যোগ। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজে দক্ষ ব্যক্তিদেরও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতিতে আরও মনোযোগ দিতে এবং এ খাতের মানুষদের সহায়তা করতে চায় বলেও জানান আমির খসরু। তাঁর মতে, সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটাতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের