রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৯, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৪, ৪ অক্টোবর ২০২৬

Google News
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী

উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর ব্যবস্থার ওপর জনগণের কমে যাওয়া আস্থা ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ইউআইইউর জুনিয়র ইকোনমিস্টস ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া কর কাঠামোর ওপর জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কাউকে পেছনে ফেলে বা বাইরে রেখে সামগ্রিক ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ওই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই ২২৪টি দল অংশ নিতে নিবন্ধন করেছিল। বর্ণাঢ্য এই আয়োজনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536