পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত সমন্বয় কমিটি বাতিল

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত সমন্বয় কমিটি বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Google News
পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত সমন্বয় কমিটি বাতিল

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত ১০ সদস্যের সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। তবে কী কারণে বাতিল করা হয়েছে তা বলা হয়নি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো।
কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-২) মো. ইয়ানুর রহমানের সই করা এক অফিস আদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছিল।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের