হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে। একইসময়ে, ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯৫৬ জন মারা গেছে। একইসময়ে, হামে মৃত্যুর সংখ্যা ১০১।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ১৪৮ জন।
রেডিওটুডে নিউজ/আনাম

