৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের