বাংলাদেশে আইইএলটিএসের প্রশ্নফাঁস: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বাংলাদেশে আইইএলটিএসের প্রশ্নফাঁস: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২২, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
বাংলাদেশে আইইএলটিএসের প্রশ্নফাঁস: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে, যার ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রুটির কারণে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলস্বরূপ, অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অভিবাসী, যারা ভিসার যোগ্য ছিলেন না, তারা যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। এই তথ্য সামনে আসার পর কনজারভেটিভ পার্টি অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডুকেশন কম্পানি আইডিপি-এর যৌথ পরিচালনায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নেওয়া হয়।

প্রতিবছর সারা বিশ্বে ৩৬ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল পেয়েছেন।

আইইএলটিএস কর্তৃপক্ষ (ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইডিপি-এর যৌথ পরিচালনায় পরিচালিত) এই ভুল ফলাফলের জন্য 'প্রযুক্তিগত ত্রুটি'কে দায়ী করেছে। তাদের দাবি, এতে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে, যা প্রায় ৭৮ হাজার পরীক্ষার সমান। এই ত্রুটি ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল।

চিকিৎসকরা সতর্ক করে বলছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-এর অনেক অভিবাসী কর্মীর ইংরেজি ভাষায় দক্ষতা কম হওয়ায় রোগীর স্বাস্থ্য ও চিকিৎসার মান ঝুঁকির মুখে পড়ছে। গত মাসে আইইএলটিএস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে সঠিক ফলাফল প্রদানের জন্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের