ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ২ মার্চ ২০২৬

Google News
ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র

দখলদার ইসরায়েলের বিয়ারশেবা (বির আস-সাব) শহরে ১১তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে তথ্যটি জানানো হয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, আইআরজিসির এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ শিল্পকেন্দ্রে (কমিউনিকেশন ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স) সরাসরি আঘাত হানা হয়েছে। 

পরবর্তীকালে সংবাদমাধ্যমটি একটি ভবনের ছবি প্রকাশ করে দাবি করে, বিয়ারশেবা শহরের ওই নির্দিষ্ট ভবনটিতেই এই হামলা চালানো হয়েছে, যেখানে মাইক্রোসফটসহ বিশ্বের বেশ কয়েকটি বৃহৎ আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত।

সূত্র: অয়াই ইউ জেড

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের