হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেতানিয়াহু

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২ মার্চ ২০২৬

Google News
হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেতানিয়াহু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পরিদর্শনে গিয়ে এসময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথাও বলেছেন।

তিনি যে এলাকা পরিদর্শনে গিয়েছেন, ওই এলাকায় আগের দিন রোববার ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে কমপক্ষে নয়জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ওই এলাকাটি ছিল একটি আবাসিক এলাকা এবং আশপাশের কাঠামোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেতানিয়াহু তার বক্তব্যে উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তিনি ঠিক কী বলেছেন তার বিস্তারিত এখনো জানা যায় নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের