ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০০, ১৯ মে ২০২৬

Google News
ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসটি শাটডাউনের ঘোষণা দিয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে গাজীপুরে অবস্থিত ডুয়েট ক্যাম্পাসের সকল কার্যক্রম।

আজ মঙ্গলবার (১৯ মে) আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। পরবর্তী ঘোষণা দে্য়ারর আগ পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শিক্ষার্থীদের দাবি, বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় ডুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

আন্দোলনকারীরা তিন দফা দাবি জানিয়েছেন—ভিসি নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ এবং সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

নবনিযুক্ত গতকাল যোগদান করলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।

এদিকে, ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতি দেখা গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি সহ্য করা হবে না।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর সদর থানার পুলিশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের