ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে শনিবার সকালে আটটি বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সেখানে অবস্থানরত ইরানি বিরোধী গোষ্ঠীগুলো।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরবিলের উত্তর-পশ্চিমে আলানা ভ্যালি এলাকায় অবস্থানরত ইরানি বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়।
কুর্দিস্তানভিত্তিক সংবাদমাধ্যম রুদাও-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জোট বাহিনী এরবিলের আকাশে উড়ে আসা আটটি বিস্ফোরকবোঝাই ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

