বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৩, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩৩, ১৮ জুলাই ২০২৬

Google News
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

রাজধানীর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন।

কলেজ সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন মেধাবৃত্তি এবং ২৪ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। এ ফলাফলের মাধ্যমে লালবাগ থানার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই আন্তরিকভাবে প্রস্তুতি নিতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের