শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আগুন এবার ওয়েব সিরিজের খলনায়ক

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২, ২০ সেপ্টেম্বর ২০২২

Google News
আগুন এবার ওয়েব সিরিজের খলনায়ক

আসিফুর রহমান আগুন

জনপ্রিয় গায়ক আগুন। সিনেমা ও নাটকেও অভিনয় করেছেন আরিফুর রহমান আগুন। 
ওয়েব সিরিজে এবার প্রথমবারের মতো অভিনয় করবেন।

এই গায়ক ও অভিনেতা প্রথম ওয়েব সিরিজেই খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে তার সঙ্গে দেখা যাবে। এই ওয়েব সিরিজটি ছয় পর্বের থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে।

আগুন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সম্পর্কে বলেন, ‘তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তবে বলতে পারি এটি একটি ব্যতিক্রমী কাজ হতে যাচ্ছে। একটি দেশীয় ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এ সিরিজটি। একজন হিরোকে দর্শক যেমন স্মার্ট দেখতে চায় তেমনি একজন এন্টি হিরোকেও সেভাবেই দেখতে চায়। সে দিক থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন আশা করি।’

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536